ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন দুটি আরব-প্রধান রাজনৈতিক জোটকে নির্বাচনে অংশ নেওয়ার পথে আটকে দিয়েছে। একই সঙ্গে দুই আরব রাজনীতিককেও প্রার্থী হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কমিশনের প্রধান।তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্ট বিষয়টি পর্যালোচনা করবে। অতীতেও আদালত আরব দল ও প্রার্থীদের বাদ দেওয়ার এমন সিদ্ধান্ত বাতিল করেছে। ফলে ২৭ অক্টোবরের নির্বাচনে তারা শেষ পর্যন্ত অংশ নিতে পারবেন কি না, তা...