স্পেন থেকে আসা তৃতীয় দেশের নাগরিকদের ওপর ইতালি সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ ও শেনজেন সুবিধা স্থগিত করায় দুই দেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের দুই প্রভাবশালী সদস্য দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরণের ফাটল দেখা দিয়েছে। উত্তেজনার মূল কারণ ও আল্টিমেটামস্পেন সীমান্ত দিয়ে উত্তর আফ্রিকান ও তৃতীয় দেশের নাগরিকদের প্রবেশ ঠেকানোর অংশ হিসেবে ইতালি তাদের জল, স্থল ও আকাশপথে বিশেষ সীমান্ত পরীক্ষা ব্যবস্থা চালু করেছে। স্পেনের মাদ্রিদ সরকার একে অযৌক্তিক আখ্যা...