বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে সরকারের জন্য কর আদায় বৃদ্ধি করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন ব্যয়, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো ও রাষ্ট্রীয় সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। কিন্তু রাজস্ব বাড়ানোর পথ যদি এমন হয়, যা বিনিয়োগ নিরুৎসাহি...