Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

অপ্রতিম-হত্যা

অপ্রতিম হত্যায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
অপ্রতিম হত্যায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে হত্যা করা হয়।গত মঙ্গলবার দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আজ শুক্রবার জেলা পুলিশের মিডিয়া সেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, মামলার তদন্তে চার আসামির বিরুদ্ধে অপরাধে জ...
সারা দেশ•১২ দিন আগে
আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা
আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা
আইফোনটি হাতিয়ে নিতে সাত দিন আগেই করা হয় হত্যার পরিকল্পনা। ছবি তোলার কথা বলে ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নেওয়া হয় কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায়। সেখানে প্রথমে তার আইফোন নেওয়া হয়। ফোন ফেরত চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কোদালের হাতল দিয়ে মাথায় আঘাত করা হয় তাকে। পরে মৃত্যু হয় অপ্রতিমের। কুমিল্লার অপ্রতিম হত্যা মামলায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে এসব তথ্য। পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে তিন...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
হুমকি পাচ্ছেন অপ্রতিমের মা-বাবা, থানায় অভিযোগ
হুমকি পাচ্ছেন অপ্রতিমের মা-বাবা, থানায় অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে অপ্রতিমের পরিবার।এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ।কে এম ফিরোজ শাহরিয়ার জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে একটি গ্র...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
কুমিল্লায় বেপরোয়া অর্ধশত ‘কিশোর গ্যাং’
কুমিল্লায় বেপরোয়া অর্ধশত ‘কিশোর গ্যাং’
কুমিল্লায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র বহনসহ নানা অপরাধে এসব গ্রুপের সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান ও গ্রেপ্তারেও থামছে না তাদের তৎপরতা। সর্বশেষ সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সক্রিয়তা নতুন করে আলোচনায় এসেছে। অলিগলি থেকে পাহাড়ঘেরা এলাকা, দাপিয়ে বেড়াচ্ছে অর্ধশতাধিক গ্যাং। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
অপ্রতিম হত্যায় সহকর্মীকে দুই কারণ জানালেন মা
অপ্রতিম হত্যায় সহকর্মীকে দুই কারণ জানালেন মা
কুমিল্লায় নিহত অপ্রতিমের মা নাহিদা বেগমের সন্দেহ, কিছুদিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে এক কিশোরের চাকরি নেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় কয়েক কিশোর অপরাধীকে পুলিশে দেওয়ার বিষয়টিও এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ হতে পারে বলে তিনি মনে করছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির প্রকৃত বয়স নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। এই সন্দেহের বিষয়গুলো এক...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
তথ্য গোপনের অভিযোগে সিয়ামকে গ্রেপ্তার
তথ্য গোপনের অভিযোগে সিয়ামকে গ্রেপ্তার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তথ্য জানার পরও তা গোপন রাখার অভিযোগে মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে।সিয়ামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার সূধন্যপুর (নোয়াবাড়ি) এলাকায়।গতকাল রবিবার বিকালে সিয়ামকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে রাতে অন্য আসামিদের সঙ্গে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে
অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে।আজ সোমবার বেলা ৩টার দিকে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে নিয়ে আসা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান।শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালতের নির্দেশে কারাগারে না পাঠিয়ে এই উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে।মামলার বিবরণী থেকে জানা যায়,...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষকদের শোক র‌্যালি-মানববন্ধন
অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষকদের শোক র‌্যালি-মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক র‌্যালি ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গোলচত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির
অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির
কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিনসহ (১৯) অন্য দুজন।রবিবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।রাত সাড়ে ৮টার দিকে আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। থানায় সাধারণ ডায়েরি, মুন অ্যালার্টের পরও তার সন্ধান মিলছিল না।২০ ঘ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
অপ্রতিম হত্যা : পুলিশের তৎপরতার প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
অপ্রতিম হত্যা : পুলিশের তৎপরতার প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহভাজনরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়ায় পুলিশের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আলোচিত এই হত্যামামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি, যাতে বিচার দ্রুত শেষ করা অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায়। অপ্রতিম হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রতিম হত্...
জাতীয়•প্রায় ২ মাস আগে
সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, খবর রাখতে বললেন রাশেদ
সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, খবর রাখতে বললেন রাশেদ
সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং তাদের বন্ধু সার্কেল কেমন—তার খোঁজখবর রাখা প্রতিটি বাবা-মায়ের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।আজ রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেছেন, কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যাকাণ্ডে অভিযুক্ত তিন ঘাতককে পুলিশ গ্রেপ্তার করেছে, যারা এলাকায় ‘কিশোর গ্যাং’ হিসেবে পরিচিত।শৈশবের অভিজ্ঞতা টেনে রাশেদ খাঁন লিখেছেন, আমরাও ছোটবেলায় এলাকার বড় ভাইদের সঙ্গে ওঠাবসা করেছি। কিন্তু এলাকার খারাপ ছেলেদের থেকে সব...
সোশ্যাল মিডিয়া•প্রায় ২ মাস আগে
বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম
বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম
কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকার বাড়িতে ১৩ বছর আগে জন্ম অপ্রতিমের। বেড়ে ওঠা এই এলাকাতেই। দুই দফা জানাজা শেষে সেই বাড়ির পাশের কবরস্থানে আজ দাফন হলো তার।  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে গতকাল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ রবিবার সকাল ১০টার দিকে কুবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
অপ্রতিমের জানাজায় বাবার হাহাকার
অপ্রতিমের জানাজায় বাবার হাহাকার
‘আমার একটাই ছেলে। ও কুমিল্লার আবহাওয়া, কুমিল্লার আকাশের নিচে সকলের ভালোবাসা ও স্নেহে বড় হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন।’একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হারানোর শোকে ভেঙে পড়ে জানাজার কাতারে দাঁড়িয়ে এভাবেই বুকফাটা আর্তনাদ করছিলেন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।মাত্র ১৩ বছর বয়সী কিশোর সন্তানকে চিরতরে বিদায় জানানোর এমন হৃদয়বিদারক মুহূর্তে কান্না ধরে রাখতে পারেননি উপস্থিত স্বজন ও প্রতিবেশীরাও।নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার
তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার
ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে তার আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া। তিনি জানিয়েছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক অপর দুজন হলেন আনাস ও ফাহিম। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বিকেল ৩টার দিকে ত...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’
অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করেন।এমপি মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন, ‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। এই এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত। আমরা এমন মাসুম বাচ্চাদেরকেও রক্ষা করতে পারলাম না। মৃত্য...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
অপ্রতিম হত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন কুবি শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদের ছেলে অপ্রতিম হত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা দ্রুত এই ঘটনার বিচার দাবি করেছেন।অপ্রতিম হত্যার প্রতিবাদে আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির অন্তত ১০টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।উল্লেখযোগ্য বিভাগগুলো হলো: ফার্মেসি, ফিজিক্স, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বাংলা, আইন, প্রত্নতত্ত্ব, মার্কেটিং এবং ফিন্যান্স অ্...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা
আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা
‘আমার ছেলে কী অন্যায় করছে? আমি এই কুমিল্লাতে চাকরি করতে আসছি এটাই কি আমার অন্যায়? আমারে উত্তর দিতে হবে। আমার ছোট্ট ছেলে, আমার এইটুকু একটা ছেলে।’ নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এভাবেই আহাজারি করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম অধ্যাপক ড. না...
সারা দেশ•প্রায় ২ মাস আগে