সৌদি প্রো লিগে গোলের ফোয়ারা
ছুটিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল-খলুদের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে দারুণ হ্যাটট্রিক
করে হাজার গোলের মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে গেলেন পর্তুগিজ মহাতারকা। গত রাতে আল-নাসরের
৫-৩ গোলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করায় তার মোট গোলসংখ্যা হয়েছে ৯৮৫টি। অমরত্ব পেতে
তার প্রয়োজন আর মাত্র ১৫টি গোল।
আল-খলুদের বিপক্ষে ম্যাচটি
সহজ ছিল না আল-নাসরের জন্য। স্কোরলাইন যখন ২-২ সমতায়, তখন দলের ত্রাতা হয়ে আবির্ভূত
হন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। ৬৬তম মিনিটে জোয়াও ফেলিক্সের প...