Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

দোরিয়েলতনের হ্যাটট্রিকে শীর্ষে কিংস

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৭:১০
দোরিয়েলতনের হ্যাটট্রিকে শীর্ষে কিংস

দোরিয়েলতনের হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতেছে কিংস। ছবি: সংগৃহীত

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইটা উপভোগ্যই হল। বসুন্ধরা কিংস ও ফর্টিস উপহার দিল ৫ গোলের রোমাঞ্চকর ফুটবল। শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটিতে ব্যবধান গড়ে দিলেন দোরিয়েলতন। এই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতে এককভাবে শীর্ষে উঠেছে কিংস।

কিংসের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল ফর্টিস। ১৯ মিনিটে তাদের এগিয়ে দেন ওনিয়েকাচি ওকাফোর। কিংস ডিফেন্ডার ইমানুয়েল টনির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক থ্রু পাস দেন পা ওমর বাবু। কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে নাটমেগ করে বল জালে জড়ান ওনিয়েকাচি ওকাফোর।

জবাব দিতে বেশি সময় নেয়নি বসুন্ধরা কিংস। ২৬ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান দোরিয়েলতন। ফর্টিসের ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর সজীব বক্সে রাকিব হোসেনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিরতিতে সমতা ছিল ১-১ গোলে।

এবারের লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন দোরিয়েলতন। ছবি: সংগৃহীত


৫২ মিনিটে দোরিয়েলতনের দ্বিতীয় গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে পা ছুঁইয়ে তাদের এগিয়ে দেন দোরিয়েলতন।

৭৫ মিনিটে ফর্টিসের নেপালি ফরোয়ার্ড অনন্ত তামাং সমতা ফেরালে জমে উঠে ম্যাচ। শেরিংয়ের কর্নার থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান তিনি। তবে দোরিয়েলতন তিন মিনিট পর আবারও এগিয়ে দেন কিংসকে। সানডে ইমানুয়েলের থ্রু পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে করা ফাহিমের বাড়ানো পাসে এবারের লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করেন তিনি।

এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। তবে শেষ দিকে গোলরক্ষককে একা পেয়েও ফর্টিসের ওকাফোর সুযোগ নষ্ট না করলে অন্যরকমও হতে পারত ম্যাচের ভাগ্য।

আবাহনীর জয়
আজ অপর ম্যাচে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। মুন্সীগঞ্জে হওয়া ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। এছাড়া গাজীপুরে পিডাব্লুডিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ।

১১ ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফর্টিস। এছাড়া ১১ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ১৯, রহমতগঞ্জের ১৮, পুলিশের ১৬ আর মোহামেডানের ১১।

ফুটবলবসুন্ধরা কিংসহ্যাটট্রিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ