কওমি ঘরানার সাত ইসলামী রাজনৈতিক দলকে ‘এক ছাতার’ নিচে আনার চেষ্টায় একটি লিঁয়াজো কমিটি গঠন করেছে হেফাজতে ইসলাম।কমিটির আহ্বায়ক করা হয়েছে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানকে। কমিটির প্রথম সভা হবে ২২ অক্টোবর ঢাকায়।
আজ রবিবার চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। এতে হেফাজতে ইসলামের সিনিয়র নেতাদের পাশাপাশি সাত ইসলামী দলের প্রতিনিধিরা ছিলেন।সাত ইসলামী দলের মধ্যে আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলাম...