সোনালী ব্যাংক পিএলসির শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসনবিষয়ক দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এ কর্মশালায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ তথ্যপ্রযুক্তি কর্মকর্তারা অংশ নেন। কর্মশালাটি পরিচালনায় সহযোগিতা করে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান সাইবারফক্স ট্রেন। এতে সাইবার নিরাপত্তা কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা এবং সাইবার আক্রমণ মো...