সোনালী পেমেন্ট গেটওয়েতে এমটিবির কার্ড গেটওয়ে
করপোরেট ডেস্ক

সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়েতে’ (এসপিজি) যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) কার্ড গেটওয়ে।
গতকাল রবিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান ও এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, জিএম আকলিমা ইসলাম এবং এমটিবির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেনসহ উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



