দীর্ঘদিন নতুন বেতন কাঠামো না হওয়ায় মূল্যস্ফীতি, বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও নিত্যপণ্যের ব্যয় বৃদ্ধির তুলনায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য সংসারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে তাদের বেতন সমন্বয়ের অর্থনৈতিক ও সামাজিক যৌক্তিকতা রয়েছে। নতুন পে স্কেল ক্রয়ক্ষমতা বাড়াবে, জীবনযাত্রায় কিছুটা স্বস্তি দেবে এবং ঋণনির্ভরতা কমাতে সহায়তা করতে পারে।
তবে বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের ভোগব্যয় ও অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বাড়...