দক্ষিণ এশিয়ার ফুটবলের
সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। আগামী নভেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত
হতে যাওয়া এই টুর্নামেন্টের জমজমাট ম্যাচগুলোর দিনক্ষণ ও সময় চূড়ান্ত করেছে সাফ কর্তৃপক্ষ।
উদ্বোধনী দিনেই স্বাগতিক বাংলাদেশ তাদের মিশন শুরু করবে ভুটানের বিপক্ষে।
প্রকাশিত সূচি অনুযায়ী,
আগামী ৫ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে
বিকেল সাড়ে তিনটায় হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। আর রাত আটটায়
স্বাগতিক...