সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকালে সংসদ অধিবেশন শুরুর আগে শিক্ষার্থীদের সঙ্গে এই সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ জানিয়েছেন, সাক্ষাৎকালে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের লেখাপড়ার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চা...