চলতি মাসে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো শাওমির বহুল প্রতীক্ষিত ‘রেডমি নোট ১৭’ সিরিজ। কোম্পানিটি বলছে, এই সিরিজে ক্রেতাদের জন্য প্রথমবারের মতো তারা নিয়ে এসেছে দুই বছরের ওয়ারেন্টি ও এক বছরের স্ক্রিন প্রটেকশন সুবিধা, যা আরও নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যময় ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
শক্তিশালী লাইনআপের এই সিরিজে রয়েছে তিনটি মডেল। শীর্ষ মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজিতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, ১০০ ওয়াট হাইপারচার্জ ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং। এ ছাড়...