দেশের বিভিন্ন থানায় জব্দ করা যানবাহন ব্যবস্থাপনায় কার্যকর ও আধুনিক রূপরেখা চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে গঠনের নির্দেশ দেওয়া হয়েছে উচ্চপর্যায়ের কমিটি। দুই মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার এই আদেশ দেন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের ডিভিশন বেঞ্চ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের এই কমিটির অন্য সদস্যরা হবেন আইজিপি মনোনীত একজন পুলিশ সদস্য, সুপ্...