কামাখ্যাধামে কুমারীপূজা, দেবীর
রক্তবর্ণ রূপের নির্দেশ, বংশপরম্পরায় সংরক্ষিত সোনার সিঁথি—সব মিলিয়ে মৌলভীবাজারের
রাজনগরের পাঁচগাঁওয়ের দুর্গাপূজা এক অনন্য ঐতিহ্যের নাম। মুক্তিযুদ্ধের ক্ষত পেরিয়েও
যে পূজার প্রদীপ নেভেনি, শারদীয় উৎসবে সেই মণ্ডপে সমবেত হন দেশ-বিদেশের হাজারো ভক্ত
ও দর্শনার্থী।
শারদীয় দুর্গোৎসব এলেই বাংলার
আকাশ-বাতাস ভরে ওঠে ঢাকের শব্দে, শঙ্খধ্বনিতে আর দেবী দুর্গার আরাধনায়। সাধারণত দেবীর
প্রতিমায় যে স্বর্ণাভ বা গৌরবর্ণ রূপ দেখা যায়, তারই ব্যতিক্রম এক দৃশ্য চোখে পড়ে সিলেট
বিভাগের...