বলিউডের ইতিহাসে এমন অনেক গান আছে, যা আজও সমানভাবে চর্চিত ও জনপ্রিয়। তবে সেই কালজয়ী সৃষ্টিগুলোর পেছনের গল্প সবসময় মসৃণ হয় না। তেমনই এক চমকপ্রদ গল্প রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর অভিনীত ১৯৯৭ সালের ব্লকবাস্টার ছবি ‘দিল তো পাগল হ্যায়’-এর আইকনিক গান ‘আরে রে আরে’-কে ঘিরে।আজ ৯০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় প্রেমের গানগুলোর তালিকায় এই গানটির নাম শীর্ষেই থাকে। অথচ আপনি কি জানেন, সিনেমাটিতে জায়গা পাওয়ার আগে টানা ৫০ বার প্রত্যাখ্যাত হয়েছিল এই গানের সুরটি?গানটির সুরকার ছিলেন...