Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

ভালো-মন্দ ইমেজে মাধুরী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৫৫
ভালো-মন্দ ইমেজে মাধুরী

মাধুরী দীক্ষিত। ছবি: ইনস্টাগ্রাম

আবেদনময়ী ও কমেডির মিশেলে দর্শকদের মন ভরালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ‘মা বেহেন’ সিনেমায় রেখা চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ভারতে তো বটেই, বাংলাদেশে শীর্ষ ১০ সিনেমার তালিকায় এক নম্বরে আছে এটি। ‘মা বেহেন’-এ নতুন প্রজন্মের অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে ছাপিয়ে দর্শকদের নজর কেড়েছে মাধুরীর সাবলীল অভিনয় ও গ্ল্যামার। ক্যারিয়ারে অসংখ্য সফল কমেডি চলচ্চিত্রে অভিনয় করলেও মাধুরী মনে করেন, ভালো কমেডির মূল শক্তি চিত্রনাট্য। তিনি ‘মা বেহেন’-এর চিত্রনাট্যকার পূজা তোলানির প্রশংসা করে বলেন, ‘চরিত্রগুলোর ভাষা, আচরণ, দুর্বলতা ও মানসিকতা খুব ভালোভাবে বুঝেছেন পূজা। ফলে গল্পের হাস্যরস স্বাভাবিকভাবে ফুটে উঠেছে।’

প্রচলিত মায়েদের মতো আত্মত্যাগের প্রতীক নন তিনি; বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিস্থিতিকে নিজের বশীকরণে রাখতে চান এই নারী। মা চরিত্রটি এখানে নিখুঁত নয়, বরং ধূসর। এ বিষয়ে মাধুরীর বক্তব্য স্পষ্ট, ‘মায়েরাও মানুষ, তাই তাদেরও ভালো-মন্দ দুই দিকই থাকতে পারে।’

একসময় মাধুরী ছিলেন বলিউডের আদর্শ নায়িকার প্রতীক। পর্দায় সৌন্দর্য, নাচ ও অভিনয় দক্ষতার সম্মিলনে স্বপ্নের নায়িকা হয়ে ওঠেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে তার চরিত্র নির্বাচনের ধরন। এখন তিনি আগ্রহী এমন নারীদের গল্পে, যারা নিখুঁত নন; বরং বাস্তব, জটিল ও সীমাবদ্ধতায় ঘেরা।

এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নিজের ইমেজকে মাঝেমধ্যে নাড়িয়ে দেওয়া প্রয়োজন। তার মতে, একজন অভিনেত্রীর কাজই হলো বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে আবিষ্কার করা। মাধুরী বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম শিল্পীদের এমন সব বিষয় ও চরিত্র বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে, যা আগে বাণিজ্যিক হিসাব-নিকাশের কারণে সবসময় সম্ভব হতো না। ফলে এখন গল্প ও চরিত্রের গভীরতার ওপর বেশি গুরুত্ব দেওয়া যাচ্ছে।’

মাধুরীর ভাষায়, ‘সবসময় এমন চরিত্রে অভিনয় করতে চেয়েছি, যেগুলো আলাদা এবং অভিনয়শিল্পী হিসেবে নতুন কিছু করার সুযোগ দেয়।’

মাধুরী দীক্ষিতনেটফ্লিক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?