গাছের সঙ্গে বাঁধা এক যুবক। শরীরজুড়ে আতঙ্ক, চোখে অসহায়ত্ব। চারপাশে দাঁড়িয়ে কয়েকজন মানুষ— কারও হাতে বাঁশ, কারও হাতে মোটা লাঠি। মুহূর্তের মধ্যেই শুরু হয় এলোপাতাড়ি আঘাত। একটার পর একটা বাঁশ ভেঙে যাচ্ছে তার শরীরে। আর মাঝখানে দাঁড়িয়ে মানুষটি বুকফাটা কণ্ঠে চিৎকার করে উঠছে— ‘ওরে মা… মা গো…’, ‘ভাই,...