বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেওয়া হয়েছে এ হুমকি। গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির এ ই-মেইলটি আসে। এটি এসেছে [email protected] ই-মেইল আইডি থেকে। হুমকিবার্তায় কাল মঙ্গলবার বেলা ১১ টায় একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়। ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ওই ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ...