তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। স্টেকহোল্ডারদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি না করতে বোর্ডের সিদ্ধান্তে প্রস্তাবটি আপাতত গোপন রাখা হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। নামাজের বিরতি দিয়ে বিকাল প্রায় ৪টা পর্যন্ত আলোচনা চলে। পরে সভা থেকে...