বৈশ্বিক কারণে জ্বালানি আমদানি ব্যয় অস্বাভাবিক বৃদ্ধির কারণে বাধ্য
হয়ে চার ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে
বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো এবং সীমান্তপথে জ্বালানি পাচারের ঝুঁকি কমানোর কথাও
বলা হয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, বিশ্ব জুড়ে জ্বালানি খাতে চরম অস্থিরতার কারণে দাম না
বাড়ানো বিকল্প ছিল না সরকারের হাতে। তবে তারা বলছে, কিছু উদ্যোগ নিলে দাম আরও কম বাড়ালেও
চলত। অথবা এক দফায় না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর সুযোগ ছিল। এই পরিস্থিতি থেকে শিক্ষা
নিয়ে সরকারকে ভবিষ্...