চট্টগ্রাম নগরীর বাকলিয়ায়ে চোর সন্দেহে ইমন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চার নৈশপ্রহরীর বিরুদ্ধে।পরে ঘটনা ধামাচাপা দিতে তারা লাশ গুমেরও চেষ্টা করেন। কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়ে হত্যার পুরো দৃশ্য। সেই ফুটেজ দেখে পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে। গতকাল বুধবার সকালে লাশ উদ্ধারের পর রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম। গ্রেপ্তার চারজন হলেন, মিজানুর রহমান মিজান (২৭), আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩) ও হাসান...