প্রিয়প্রশ্নফাঁস সিন্ডিকেটের ‘বড় ভাই’
আমি আপনার আন্ডারগ্রাউন্ড ডার্ক ওয়েবের একজন নিয়মিত ও বিশ্বস্ত ক্লায়েন্ট। অতিসম্প্রতি জানতে পারলাম, এবারের মহাগুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অলিখিত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ লাখ টাকা! খবরটি পড়ে আনন্দের আতিশয্যে আমার চোখে পানি চলে এসেছে। বাজারে যখন আলু, পেঁয়াজ আর কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া, তখন আপনাদের মতো জনদরদি মহাপুরুষেরা যে মাত্র ১০ লাখ টাকায় আস্ত একটা ভবিষ্যৎ বিক্রি করছেন, এই ত্যাগের কোনো তুলনা হয় না।
আমরা যারা রাত জেগে, টেবিল ল্যাম্প...