Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রশ্নপত্র ফাঁস হলে কঠিন সাজা : শিক্ষামন্ত্রী

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৫:১৫
প্রশ্নপত্র ফাঁস হলে কঠিন সাজা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বললেন, আলাদা প্রশ্নপত্রে এবারের এইচএসসি পরীক্ষা হবে না। একক প্রশ্নে সব কয়টি বোর্ডে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র আউট হলে এবারে কঠিন সাজা দেওয়া হবে। এমন সাজা দেওয়া হবে তা বাংলাদেশে ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি হুঁশিয়ারি দিলেন। বললেন, নকল এখন আর হচ্ছে না। আমরা এখন শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছি। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি।

এ সময় ‎শিক্ষামন্ত্রী আরো বলেছেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা হবে। সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রযুক্তি নির্ভর ক্লাস রুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা।

মন্ত্রী উল্লেখ করেন, ২০০১ সালের পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। পুলিশের বডি অন ক্যামরো রাখা হবে, কেউ জোরদারি করতে পারবে না। এছাড়া খাতা পরিবর্তন ও নম্বর বন্টনে অনিয়ম হলে সে ব্যাপারে আইন প্রণয়ন করা হবে। যে কোনো পরীক্ষার ফলাফর দুই মাসের মধ্যে ঘোষনা করা হবে এবং দুই বছরের কোর্স দুই বছরের মধ্যেই শেষ হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশনজট থাকবে না।

ড. আ ন ম এহসানুল হক মিলন মন্তব্য করেন, নুরুল ইসলাম নাহিদ যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন নকলের ছড়াছড়ি ছিল দেশজুড়ে। শিক্ষকদের প্রতি নির্দেশনা ছিল খাতা ভরলেই নম্বর দিয়ে দেওয়ার। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। মেধা দিয়ে পাস করতে হবে। সেই সব দিন ভুলে যেতে হবে।

সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময়সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিলুল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল ২ আসনের সংসদ সদস্য এস এম সরফুদ্দিন সন্টু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইউনুস আলী সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মামুন উর রশিদের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি বলেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখন ৫০ একর জমি রয়েছে, সেটিকে ১০০ একরে রুপান্তর করতে সরকার আন্তরিক। এই বিষয়ে জেলা প্রশাসকের সাথেও কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে যদি ৫০ একর জমি অধিগ্রহণের সুযোগ না থাকে তাহলে অন্যত্র ৫০ একর জমি অধিগ্রহণ করে দ্বিতীয় ক্যাম্পাস করা হবে। বর্তমান সরকার শিক্ষাখাতে অভাবনীয় বাজেট দিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে সরকার আন্তরিক। আমি সংকটগুলো এখান থেকে জেনে গেলাম, বিষয়গুলো নিয়ে আমি কাজ করব।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীপ্রশ্নপত্রফাঁস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়