ক্যারিবীয় সাগরের ছোট্ট দ্বীপ কিউবাকে ঘিরে আবারও ঘন হচ্ছে উত্তেজনার মেঘ। এখনো কোনো যুদ্ধের ঘোষণা হয়নি, সীমান্তে সেনা সমাবেশের ছবিও সামনে আসেনি। কিন্তু ওয়াশিংটনের সামরিক পরিকল্পনার ভেতরে নড়াচড়া শুরু হয়েছে। সম্ভাব্য অভিযানের পরিস্থিতিতে কোন বাহিনী, কী ধরনের চিকিৎসা সহায়তা এবং কত দ্রুত সেনা মোতায়েন করা সম্ভব, সে প্রস্তুতির হিসাব কষছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে কিউবাকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযানের...