রাজধানীর
মিরপুরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু
(৩২)। এ ঘটনায় পিস্তলসহ শান্ত ভূইয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে
স্থানীয়রা।
মঙ্গলবার রাত
১০টার দিকে মিরপুর ১০ নম্বরের সেনপাড়া সংলগ্ন মুন্সি বাড়ি রোডের ফলপট্টি এলাকার
ঘটনা এটি।
গুলিবিদ্ধ
সাইফুল ইসলাম সিজু মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গুলিবিদ্ধ
অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাইফুলকে
হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী আসাদুল জানান, ফলপট্টি...