সকাল পৌনে ৮টা। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার আমতল এলাকায় ফুটপাতের দোকানপাট সবে খুলতে শুরু করেছে। দোকানিরা হঠাৎ দেখলেন শাহ আমানত মার্কেটের সামনে থেকে একদল তরুণ-যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মিছিল করে আসতে। ব্যানারে লেখা, ‘সরকারি সিটি কলেজ ছাত্রলীগ-ছাত্রসংসদ, চট্টগ্রাম’। অর্থাৎ মিছিলকার...