নির্মাণকাজ শেষ হওয়ার আট মাসের মধ্যেই ধসে পড়তে শুরু করেছে একটি সড়কের বিভিন্ন অংশ।গাজীপুরের শ্রীপুরের এ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা।সূতী নদীর তীরঘেঁষা এ সড়কের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েক দফা মেরামত করা হলেও ধস থামানো যায়নি। রাজাবাড়ী বাজার থেকে দমদমা চৌরাস্তা হয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখী আঞ্চলিক সড়কের সূতী নদীসংলগ্ন অংশে ঘটছে এ ধসের ঘটনা। সরেজমিন গিয়ে দেখা যায়, দমদমা গ্রামের মসজিদসংলগ্ন এলাকায় সড়কের পাড়ের বড় অংশ দেবে গেছে। কোথাও কোথাও ব্লকসহ পাড় নদীর দিক...