ব্রিটেনের ডানপন্থী রাজনীতির অন্যতম আলোচিত মুখ নাইজেল ফারাজ-এর রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগেই রিফর্ম ইউকের নেতৃত্বে তার ফেরার পথ তৈরি করতে একটি গোপন সমঝোতা হয়েছিল।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফারাজ, তৎকালীন রিফর্ম নেতা রিচার্ড টাইস এবং দলের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির মধ্যে আগে থেকেই একটি সমঝোতা হয়েছিল, যার ফলে ফারাজ পরে দলের নেতৃত্বে ফিরে আসেন। সেই চুক্তির অংশ হিসেবে রিফর্ম ইউকের আর্থিক দায় মেটানোর...