খাগড়াছড়িতে এবারের আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষি ও মৎস্য খাত। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। কৃষকদের বিকল্প চিন্তা করতে হবে।
এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলা। ক্ষতির বেশিরভাগই আমন ধান এবং কিছু গ্রীষ্মকালীন শাকসবজি।
কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যে জানা যায়, তিন উপজেলায় ২৭৮ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে যায়। এর মধ্যে দীঘিনালায় ১৬০, সদর উপজেলায় ৬৬ ও পানছড়ি উপজেলায় ৫২ হেক্টর।
খাগড়াছড়ি সদরের বটত...