রমজান ঘনিয়ে আসতেই রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। মাছ, মাংস, সবজি, পেঁয়াজ, ছোলা, খেজুর, লেবু ও ফলের দামে ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি চাপ ফেলেছে স্বল্প আয়ের মানুষের ওপর। প্রতি বছর রমজানের আগে যে বাড়তি দামের প্রবণতা দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি বলে জানিয়েছেন বাজা...