একটা ১০১ রানের ইনিংস কতটা ঢেউ তুলতে
পারে? ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে তানজিদ হাসান তামিমের
১০১ রানের ইনিংসটা যে ঢেউ তুলেছে তিমুর সাগরের পাড়ে, তার ছোঁয়া এসে লেগেছে বঙ্গীয় ব-দ্বীপেও।
সেঞ্চুরির পর তামিম বিনীত, অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তিরাই বরং তাকে নিয়ে বেশি উচ্ছ্বসিত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তামিম
বলেছেন, খুব একটা পরিবর্তন আনেননি ব্যাটিংয়ের ধাঁচে, ‘আসলে তেমন কিছু না। যখন আমাকে
টেস্ট দলে নেওয়া হয়, স্পষ্ট বার্তা ছিল আমি কেমন খেলব। ওয়ানডেতে যেভাবে ব...