দক্ষিণ
আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার
শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত
হেনেছে। এতে বহু হতাহতের
খবর পাওয়া গেছে। ভূমিকম্প দুটির মাত্রা
ছিল সাতের বেশি। এদিকে বাংলাদেশেও অল্প সময়ের ব্যবধানে
কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। এগুলোতে বড় ক্ষতি করেনি,
কিন্তু একটি প্রশ্ন আবার
সামনে এনেছে, যদি সত্যিই ভয়ংকর
কোনো ভূমিকম্প আসে, তাহলে কী
হতে পারে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে
হবে ১৯৬০ সালের ২২
মে-তে। সেদিন পৃথিবী
এমন এক ভূমিকম্প দেখেছিল,
যা শুধু শহর বা
দেশ নয়, পুরো গ্রহ
সম্পর্কে মানুষের ধারণা বদলে দিয়েছিল।
দ...