ভোলার চরফ্যাশনে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে করা হচ্ছে বালু উত্তোলন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতীরবর্তী এলাকা থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে কয়েকটি স্থানে বাড়ছে নদীভাঙনের ঝুঁকি। এরই মধ্যে কোথাও কোথাও ঘটেছে বেড়িবাঁধ ভাঙনের ঘটনাও। তবে বালু উত্তোলনের কারণে এসব ভাঙন হচ্ছে কি না— তা নিশ্চিত হওয়া যায়নি।
সরেজমিনে গিয়ে চরফ্যাশনের বেতুয়া ও আশপাশের এলাকায় নদীর মধ্যে দেখা গেছে ড্রেজার এবং বাল্কহেড। স্থানীয়দের ভাষ্য, ড্রেজারে তোলা বালু বাল্কহেডে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।...