চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এ ইনডেক্সে নতুন করে চারটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর বাদ দেওয়া হয়েছে আগের চারটি কোম্পানিকে। এ ইনডেক্স আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ইনডেক্সে নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। বাদ পড়া কোম্পানিগুলো হলো- ক্রাউন সিমেন্ট...