দৈনিক আগামীর সময়ের উদ্যোগে প্রবীণ নাগরিকদের জন্য ‘গোল্ড ক্লাব’ নামে গড়ে ওঠা যোগাযোগ মঞ্চের জাতীয় উপদেষ্টা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে আগামীর সময় কার্যালয়ে এ বৈঠক হয়।অনুষ্ঠানের শুরুতে গোল্ড ক্লাবের পরিচালক সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন) ক্লাবের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেছেন, ‘এই ক্লাবের উদ্দেশ্য প্রবীণদের একাকিত্ব কমানো, তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে মূল্য দেওয়া এবং সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা। এটি বন্ধুত্ব,...