দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে প্রথম বছরে শুধু ক্রিপ্টোকারেন্সি থেকে ১ বিলিয়ন ডলারের (১০০ কোটি ডলার) বেশি আয় করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের বাধ্যতামূলক আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির। ৯২৭ পৃষ্ঠার ওই আর্থিক প্রতিবেদনে ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের তিন দিন আগে চালু করা তার ‘ট্রাম্প মিম কয়েন’ থেকে রয়্যালটি বাবদ তিনি ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। যদিও কয়েনটির মূল্য চালুর পর থেকে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।এ ছাড়া, ট্রাম্প তার দুই ছেল...