ক্রসফায়ার ও সাংবাদিকদের নিয়ে বক্তব্যের
পর পুলিশপ্রধান মো. আলী হোসেন ফকিরকে সরিয়ে দেওয়ার যে দাবি উঠেছে, সে বিষয়ে সরকারপ্রধান
দেশে ফিরে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি। তবে তিনি একই সঙ্গে বলেছেন, পুলিশপ্রধান যেহেতু
তার বক্তব্য থেকে সরে এসেছেন, তাই বিষয়টি এখানেই শেষ হওয়া উচিৎ।
পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন গতকাল এক
অনুষ্ঠানে বলেছিলেন, সরকার যদি অনুমতি দেয়, তাহলে ক্রসফায়ারও করবেন তার...