পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার পানিবন্দী। তবে ৭ থেকে ৮ ঘণ্টা পর পানি নিম্নাঞ্চলে নেমে গেলে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে।স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রাম এবং দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রাম দ্রুত তলিয়ে যায়। অল...