কলমাকান্দা
খেলতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
নেত্রকোনার কলমাকান্দায় খেলতে গিয়ে পানিতে ডুবে আরাফ (৭) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আরাফ গ্রামের হৃদয় মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির আশপাশে খেলছিল আরাফ। একপর্যায়ে সবার অগোচরে সে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





