জ্বালানি তেলের দাম বাড়ানোর রেশ পড়েছে চট্টগ্রাম বন্দরেও। বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের দাবি, তেলের দাম বাড়ায় এখন বন্দরের সাধারণ জেটিতে কনটেইনার ওঠানামার দরও বাড়াতে হবে। বন্দরের ছয় জেটিতে কনটেইনার ওঠানামার ২৯ শতাংশ কাজ করেন এই অপারেটররা। জেটিতে কনটেইনার ওঠানামায় ব্যবহৃত যন্ত্রগুলো ডিজেলচালিত। ফলে ডিজেলের দাম বাড়ায় তারাও এখন বিপাকে।
কনটেইনার হ্যান্ডলিংয়ের দর বাড়ানো হলে এর প্রভাব পড়বে সারা দেশের সাধারণ ভোক্তাদের ওপর। আমদানিনির্ভর বাংলাদেশে খাদ্যপণ্য থেকে শুরু করে শিল্পকারখানার যন্ত্রপাতি, সব খাতেই...