পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছেন নিহত শিশুদের স্বজনরা। তাদের দাবি, আগুন লাগার সময় নবজাতকদের জন্য নির্ধারিত কক্ষে কোনো স্বাস্থ্যকর্মী ছিলেন না এবং দরজাও বন্ধ ছিল।বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের মা ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) বিভাগের তৃতীয় তলায় এ আগুন লাগে। ওই সময় এনআইসিইউতে ১৫টি নবজাতক ছিল। এর মধ...