Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পাকিস্তান

ইরানি কর্মকর্তাদের ‘সুবিধাজনক দ্রুততম সময়ে’ ইসলামাবাদে আমন্ত্রণ পাকিস্তানের

আনাদোলু এজেন্সি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৩:৩৪
ইরানি কর্মকর্তাদের ‘সুবিধাজনক দ্রুততম সময়ে’ ইসলামাবাদে আমন্ত্রণ পাকিস্তানের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত হয়ে আছে শান্তি আলোচনা। সরাসরি এই আলোচনা পুনরায় শুরু করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য ইরানের শীর্ষ আলোচকদের ‘সুবিধাজনক দ্রুততম সময়ে’ ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তারা অধিকৃত পূর্ব জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সোমবার গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পৃথকভাবে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ইরানের প্রধান আলোচক বাঘের গালিবাফকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে সরকারের একটি সূত্র আনাদোলুকে জানিয়েছে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।

তবে ইরানের কর্মকর্তারা ঠিক কবে ইসলামাবাদ সফর করবেন, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার পর সর্বশেষ এ কূটনৈতিক যোগাযোগ হলো।

ট্রাম্প বলেছেন, একটি সমঝোতা আসন্ন বলে মনে হওয়ায় মিত্র দেশগুলো তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার বলেছেন, তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না।

এর আগে সোমবার পাকিস্তান সরকারের সূত্রগুলো আনাদোলুকে জানিয়েছিল, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা দুই পক্ষের সরাসরি আলোচনা পুনরায় শুরু করার জন্য এখনো কোনো তারিখ বা স্থান চূড়ান্ত হয়নি।

সূত্রগুলোর দাবি, সরাসরি আলোচনা আবার শুরুর তারিখ ও স্থান চূড়ান্ত করতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছেন।

গত ১৭ জুন ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি বিতর্কিত বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে ৬০ দিনের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে তারা একমত হয়। তবে গত মাসে শুরু হওয়া সংঘাতের কারণে ওই সমঝোতার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইরান যুদ্ধমধ্যপ্রাচ্যশান্তি আলোচনাইসলামাবাদ
    শেয়ার করুন:
    Advertisement
    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    সংকট বেশি স্বস্তি কম

    সংকট বেশি স্বস্তি কম

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    মব কমেছে যোগ হয়েছে জঙ্গি আতঙ্ক

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২২

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    অর্জনকে চোখ রাঙাচ্ছে চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৮

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    advertiseadvertise