Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

সদিচ্ছার ঘাটতি নেই, তবে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান : গালিবাফ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৩:৪৭
সদিচ্ছার ঘাটতি নেই, তবে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান : গালিবাফ

বিমানবন্দরে ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী। ছবি : ডন

সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিচুক্তিতে রূপান্তর করতে চাইলে ইরানের অধিকার মেনে নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দলের প্রধান ও দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ করেছেন এ মন্তব্য।

তার দাবি, সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে এসেছে ইরান। যদিও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না তারা। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে ইসলামাবাদ পৌঁছানোর পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেছেন গালিবফ।

দুপক্ষের মধ্যে পূর্ববর্তী আলোচনার সময় ওয়াশিংটনের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার কথা উল্লেখ করেছেন ইরানি প্রতিনিধি দলের প্রধান।

ইরানি প্রতিনিধি দল আজ বিকেলে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

বার্তা সংস্থা তাসনিমের ভাষ্য, গত মধ্যরাতে বিমানবন্দরে পৌঁছানোর পর ইরানের প্রতিনিধিদলটি  সাক্ষাৎ করেছে পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পাকিস্তানের রাজধানীতে ইসলামাবাদ টকস নামে আজ অনুষ্ঠিত হবে তেহরান ও ওয়াশিংটনের এ শান্তি আলোচনা।

আজ দুপুর ১২টার দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ এসে পৌঁছেছেন। তার নেতৃত্বেই আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির আলোচনা কতক্ষণ চলবে তার কোনো আনুষ্ঠানিক সময়সীমা নেই। তবে মনে করা হচ্ছে এটি চলবে দিনভর।

একটি সূত্র ধারণা করছে, মার্কিন প্রতিনিধি দলের নেতা জেডি ভ্যান্স ইসলামাবাদে মাত্র এসে পৌঁছানোয় আলোচনা চলবে অন্তত রবিবার পর্যন্ত। গত বুধবারে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ১৫ দিন পর্যন্ত চলতে পারে আলোচনা।

পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির আগে ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা করে তেহরান।

পাশাপাশি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ইরান-সমর্থিত হিজবুল্লাহ মার্চের শুরুতে তেহরানের পক্ষে যুদ্ধে যোগ দিলে লেবাননে নির্বিচার হামলা চালায় ইসরায়েল।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে, স্থানীয় সময় শনিবার সকালে শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা- ‘ইসলামাবাদ টকস’।

ইসলামাবাদের সেরেনা হোটেলে থাকবেন প্রতিনিধি দলের সদস্যরা। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও দূতাবাসগুলো অবস্থানের কারণে এলাকাটি রাজধানীর রেড জোন হিসেবে পরিচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে অবস্থিত হোটেলটি বুধবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত খালি করার নির্দেশ দিয়েছে সরকার। মনে করা হচ্ছে আলোচনার স্থান হিসেবেও ব্যবহার হবে হোটেলটি।

ইসলামাবাদে ৯ ও ১০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করেছে শাহবাজ সরকার। তবে পুলিশ, হাসপাতাল এবং জরুরি সেবা থাকবে আওতামুক্ত। শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা রেড জোন। এতে প্রবেশের গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ করেছে নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্র ও ইরানইসলামাবাদইসলামাবাদ টকস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!