যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে ইরনা জানিয়েছে, উত্তর ইরাকের এরবিল প্রদেশে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি।বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হামলায় একটি মেরামত কেন্দ্র ও প্রযুক্তিগত সরঞ্জাম রাখা কয়েকটি গুদাম ধ্বংস হয়েছে। একটি মার্কিন নজরদারি বে...