বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের শীর্ষ পাঁচ দেশেই কেন্দ্রীভূত রয়েছে রপ্তানির ৫৭ শতাংশ। দেশগুলো হলো— জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও দক্ষিণ কোরিয়া। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এসব দেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১০২ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি ছিল ৯৩ কোটি ৫৩ লাখ ডলার; সেই হিসাবে এক বছরে রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে মোট পোশাক রপ্...