ঘোষিত ১৮০ দিনের বিশেষ বিনিয়োগ পরিকল্পনার মেয়াদ শেষে অর্জিত অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেছে ইনভেস্ট বাংলাদেশ। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শক্তিশালী অবকাঠামো, বিনিয়োগ সহায়তা এবং বিনিয়োগ উন্নয়ন—এই তিনটি মূল স্তম্ভের আওতায় মার্চে ঘোষিত ১৬টি কর্মধারার মধ্যে ১৪টির অধীনে বাস্তবায়িত ২০টি উদ্যোগের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।অগ্রগতির বিবরণ প্রকাশকালে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, সরকারের বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ...