Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আসছে ইনভেস্ট বাংলাদেশ থাকছে না বেজা বিডা

উবায়দুল্লাহ বাদল
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:০২
আসছে ইনভেস্ট বাংলাদেশ থাকছে না বেজা বিডা

বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সরকারি চার সংস্থার সমন্বয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করতে যাচ্ছে সরকার। সংস্থাগুলো হলো— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)। এর মধ্যে তিনটি সংস্থাই বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন।

শিগগির এই চার প্রতিষ্ঠানের জনবল এবং বিদ্যমান আইন ও বিধি পর্যালোচনা করে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ খসড়া চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১১ মে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলো একত্রীকরণের অগ্রগতি বৈঠকে এ নির্দেশ দেন সরকারপ্রধান। তবে বিষয়টি নিয়ে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি দায়িত্বশীল কোনো কর্মকর্তা।

একাধিক কর্মকর্তা জানালেন, চার সংস্থার সমন্বয়ে প্রস্তাবিত নতুন সংস্থা গঠনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিস্তারিত আলোচনায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) আশিক চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক ও লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় পাঁচটি সিদ্ধান্ত হয়। এগুলো হলো— একীভূত নতুন সংস্থাটি ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে অভিহিত হবে এবং এজন্য ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ অনুমোদন হবে। আপাতত হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) বিদ্যমান আইন বহাল থাকবে। বিএইচটিপিএকে পরবর্তী সময়ে নবসৃষ্ট সংস্থার সঙ্গে একীভূত করার জন্য বিশেষ বিধানের ব্যবস্থা নতুন আইনে রাখা হবে। একীভূতের আগে উভয় কর্তৃপক্ষ পরস্পরের সঙ্গে আলোচনার মাধ্যমে একীভূতকরণের দিনক্ষণ নির্ধারণ করবে। অথবা নতুন আইনে বিশেষ বিধান আনা হবে, যার মাধ্যমে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট জোন পরিচালনার এখতিয়ার অন্য সরকারি মন্ত্রণালয় বা সংস্থাকে অর্পণ করতে পারবে।

একীভূতকৃত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য বেতন ও অন্যান্য সুবিধাদি নবসৃষ্ট আইনের প্রবিধান দ্বারা নির্ধারিত হবে। প্রস্তাবিত আইনের খসড়া যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন হবে।

এর আগে সরকারি ছয়টি সংস্থার সমন্বয়ে একটি প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। উল্লিখিত চারটির সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা (বেপজা) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ছিল। এই ছয় সংস্থাকে একত্রীকরণের যৌক্তিকতা যাচাই, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার সুপারিশ প্রণয়নে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির উপদেষ্টা রাখা হয়েছিল রাশেদ আল মাহমুদ তিতুমীরকে। আর কমিটির সভাপতি করা হয় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে। ওই কমিটি একাধিক বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ মে বৈঠক হয়।

কমিটির এক সদস্য জানালেন, প্রথম বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ছিল— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ যেহেতু বিনিয়োগ আকর্ষণের জন্য কাজ করে, সেহেতু প্রাথমিক পর্যায়ে এই দুটি সংস্থাকে একত্রীকরণের উদ্যোগ নেওয়া যেতে পারে। একত্রীকরণের সাফল্য পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষকে (বিএইচটিপিএ) একীভূত করা যেতে পারে। এই উদ্যোগগুলো সফল হলে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার উদ্যোগ নেওয়া হবে।

বেজার আওতাধীন অর্থনৈতিক অঞ্চলগুলোকে দেশি ও বিদেশি রপ্তানিমুখী শিল্পাঞ্চল হিসেবে বিভাজন করা যেতে পারে বলে বৈঠকে আলোচনা হয়। নবসৃষ্ট বেজার বিদেশি রপ্তানিমুখী শিল্পাঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ট্যাক্স হলিডে ও অন্যান্য সুবিধার অসামঞ্জস্যতা দূরীকরণে এ অঞ্চলের ব্যবস্থাপনার দায়িত্ব বেপজাকে হস্তান্তর করা যেতে পারে বলেও পরামর্শে উঠে আসে।

ইনভেস্ট বাংলাদেশসরকারবিনিয়োগপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল