ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিয়েছে ৪৩ মিলিয়ন বা ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষ। এই সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদ শহরে ছয় দিনব্যাপী জাঁকজমকপূর্ণ বিদায় ও দাফন অনুষ্ঠানে ইরান ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ উপস্থিত হয়েছিলেন। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—অনুষ্ঠানস্থলে যাতায়াতকারী গণপরিবহনের যাত্রীস...