চলতি বছরের জানুয়ারি থেকে জুন
পর্যন্ত এই ছয় মাসে দেশে রাজনৈতিক সহিংসতার অন্তত ৩৭৪টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬৬
জন নিহত এবং ২ হাজার ৮৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ
কেন্দ্র (আসক)।
সংস্থাটি বলছে, সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে। পাশাপাশি দলীয় অভ্যন্তরীণ কোন্দল, বিভিন্ন রাজনৈতিক দলের পারস্পরিক সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত এবং দুর্বৃত্তদের হামলাও
উল্লেখযোগ্য সংখ্যায় ঘটেছে।
সোমবার সংস্থ...